×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-১৪
  • ৬০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নববর্ষ আমাদের বাঙালী সংস্কৃতির প্রাণের উৎস : স্পিকার
নিজস্ব প্রতিনিধি: – জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আল্পনা একটি প্রত্যয়। এর মাধ্যমে পুরাতনকে বিদায় দিয়ে নতুন উদ্যোগে এগিয়ে যাওয়ার মাধ্যমে আমরা জাতি হিসেবে এগিয়ে যাব। তিনি বলেন, নববর্ষ আমাদের বাঙালী সংস্কৃতির প্রাণের উৎস। এর মাধ্যমে আমরা সকলে একত্রে মিলিত হই এবং নব অভিযাত্রার সফত গ্রহণ করি। এটাই আমাদের সংস্কৃতি এবং এটাই আমাদের ঐতিহ্য। এশিয়াটিক ইএক্সপি আয়োজিত আল্পনায় বাংলাদেশ ১৪২৪ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী মানিকমিয়া এভিনিউ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আল্পনা কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন।তিনি আরও বলেন, সকলে একসাথে সামনে পথচলার দীপ্ত প্রত্যয়ে নববর্ষে তুলির আঁচড়ে রংয়ে রংয়ে রঙিন করে তুলবো আমরা সমগ্র বাংলাদেশ এবং আমাদের সকলের জীবন ভরে উঠবে রঙে রঙে। বাংলাদেশের সকলের কাছে সফলভাবে পথচলার এ বারতা পৌঁছাতে হবে দিতে হবে।তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং এভাবেই সামনের দিকে এগিয়ে যাবে। সামনে এগিয়ে যাওয়াকে কেহ পিছিয়ে দিতে পারবে না।তিনি বাঙালি সংস্কৃতিকে ধারণ ও লালন করার মাধ্যমে দেশবাসীকে নববর্ষকে বরণ করে নেয়ার আহ্বান জানিয়েছেন। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নববর্ষে বাঙালী সংস্কৃতির প্রাণের স্ফুরন দেখতে পাই আলপনায়। বাংলাদেশ জাতীয় সংসদের সামনে মানিকমিয়া এভিনিউ এ শিল্পীদের আঁকা আল্পনার মাধ্যমে নববর্ষকে বরণ করে নেয়ার যে অভিযাত্রা বিগত চার বছর আগে শুরু হয়েছিল- বাংলা নববর্ষ ১৪২৪ শুরুর মাধ্যমে তা পঞ্চমবর্ষে পদার্পণ করল। ৩০০ জন শিল্পীর আঁকা দেড় কিলোমিটার দীর্ঘ এ আল্পনা এখন বাঙালী সংস্কৃতির অন্যতম অংশ। গভীর রাতে হাজার মানুষের কলকাকলিতে ভরে উঠে এ প্রাঙ্গণ

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat