×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৪-০৪
  • ৫৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেসবুক কোনো ‘ঘণ্টার’ জন্য বন্ধ হচ্ছে না : তারানা হালিম
নিজস্ব প্রতিনিধি: – ফেসবুক কোনো ‘ঘণ্টার’ জন্য বন্ধ হচ্ছে না বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেছেন, মন্ত্রণালয় এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেসবুক বন্ধ করার প্রশ্নই ওঠে না। বিষয়টি বিবেচিতও হয়নি। মধ্যরাতে ফেসবুক ছয় ঘণ্টা বন্ধ থাকবে—এ ধরনের প্রতিবেদন গণমাধ্যমে প্রকাশ হওয়ারও সমালোচনা করেন প্রতিমন্ত্রী। ভবিষ্যতে এ ইস্যু নিয়ে নিউজ করার আগে সাংবাদিকদের তাঁর সঙ্গে সরাসরি কথা বলার পরামর্শ দিয়েছেন তিনি।আজ মঙ্গলবার বেলা তিনটায় মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, ‘ফেসবুক নিয়ে বিভ্রান্তি দূর করার জন্য সাংবাদিকদের ডেকেছি। আমাদের কাছে কারিগরি মতামত চাওয়া হয়েছিল। আমরা এ বিষয়ে ফেসবুক বন্ধ না করার পক্ষে মতামত দিয়েছি। এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগমাধ্যমে যে খবর প্রকাশ করা হয়েছে, তা দুঃখজনক। আমরা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) জানিয়েছি। নির্দিষ্ট সময়ের জন্য ফেসবুক বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়।’তারানা হালিম আরও বলেন, ‘ফেসবুকের ক্ষেত্রে প্রাইভেসি ফিচার ব্যবহার করাসহ সচেতনতা বাড়াতে আমরা কাজ করতে পারি। আমি আবারও দৃঢ়ভাবে বলতে চাই, এ রকম কোনো সিদ্ধান্ত আমরা গ্রহণ করিনি। ফেসবুকে যেসব মন্তব্য, প্রতি মন্তব্য ও স্ট্যাটাস দেওয়া হয়েছে, তা ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে দেওয়া হয়েছে। ফেসবুক বন্ধ করা নিয়ে মন্ত্রণালয় কোনো আলোচনা করেছে বা সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো কাগজপত্র কেউ দেখাতে পারবেন না। আশা করি, এ নিয়ে সবার সংশয় দূর হবে।’ বর্তমানে দেশে আড়াই কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat