×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-২২
  • ৭৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পুরনো কেন্দ্রীয় কারাগার ফের সবার পরিদর্শনের জন্য খুলে দেওয়া হচ্ছে
বিশেষ প্রতিনিধি: -রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার ফের সবার পরিদর্শনের জন্য খুলে দেওয়া হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী ২৫ মার্চ (শনিবার) থেকে আগামী ২৭ মার্চ পর্যন্ত স্মৃতিময় এ কারাগারটি উন্মুক্ত থাকবে। সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা কারাগার দেখার সুযোগ পাবেন দেশবাসী। বুধবার পুরনো কারাগারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কারা মহাপরিদর্শক বিগ্রেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এসব তথ্য জানান।কারা মহাপরিদর্শক বলেন, ২৫ থেকে ২৭ মার্চ কারাগারের ভেতরে ‘বঙ্গবন্ধু মানে স্বাধীনতা’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দর্শনার্থীরা আগের মতো ১০০ টাকা প্রবেশমূল্য দিয়ে ভেতরে ঢুকতে পারবেন। টিকিট বিক্রির অর্থের একটি অংশ কাশিমপুরের কারাগারে ‘ডে কেয়ার সেন্টারে’ শিশুদের খেলাধুলার সামগ্রী ও বই কেনার জন্য ব্যয় করা হবে।’তিনি বলেন, আগামীকাল ডে কেয়ার সেন্টারটি উদ্বোধন করা হবে। এছাড়াও এই অর্থ দিয়ে আমদানি সেলের চারটি কক্ষে বায়ান্ন, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের দুর্লভ আলোকচিত্র নিয়ে তিনটি গ্যালারি নির্মাণ করা হবে।সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, শুক্রবার তিন দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়েদুল কাদের। তবে সেদিন কোনো দর্শনার্থী ভেতরে প্রবেশ করতে পারবেন না। বাংলাদেশ জেল ও স্বেচ্ছাসেবী সংগঠন জার্নির যৌথ আয়োজনে ১৭১টি ছবি নিয়ে প্রদর্শনীটির আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এই কারা কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat