×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৫
  • ৬৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গণধর্ষণের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সমাজবাদী পার্টির সাবেক মন্ত্রী গায়ত্রীপ্রসাদ প্রজাপ্রতিকে গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:- গণধর্ষণের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের সমাজবাদী পার্টির সাবেক মন্ত্রী গায়ত্রীপ্রসাদ প্রজাপ্রতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার লখনৌয়ের হযরতগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এত দিন আত্মগোপনে ছিলেন প্রজাপ্রতি। আজ তিনি লখনৌতে পৌঁছানোর খবর পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এর আগে গণধর্ষণ মামলায় পুলিশ নয়ডা থেকে প্রজাপ্রতির তিন সঙ্গীকে গ্রেপ্তার করে। সেই সঙ্গে প্রজাপ্রতির দুই ছেলে ও এক ভাইপোকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই প্রজাপ্রতির সন্ধান মেলে।লখনৌ পুলিশের মহাপরিদর্শক সতীশ গণেশ জানিয়েছেন, লখনৌয়ের হযরতগঞ্জ এলাকা থেকে গায়েত্রীপ্রসাদ প্রজাপ্রতিকে গ্রেপ্তার করা হয়। ৮৯ বছরের সমাজবাদী পার্টির এই নেতাসহ মামলার এজহারে (এফআইআর) উল্লিখিত আরো ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি।২০১৪ সালে এক নারীকে গণধর্ষণ এবং তাঁর মেয়েকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে গায়েত্রীপ্রসাদ প্রজাপ্রতি এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগ ওঠার পর প্রাথমিকভাবে তা অস্বীকার করেন প্রজাপ্রতি। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রজাপ্রতি ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে এজহার দায়ের করে জামিন অযোগ্য ধারায় তাঁদের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা হয়।এ ঘটনার পরে উত্তরপ্রদেশ রাজ্যের আমেথি বিধানসভা কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির হয়ে ভোটে দাঁড়ান প্রজাপ্রতি। সেই ভোটে হেরেও যান প্রজাপ্রতি। এরই মধ্যে তাঁর নামে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এমনকি তিনি যাতে বিদেশে পালাতে না পারেন সে জন্য তাঁর পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়। এরপর আজ লখনৌ পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat