×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-১৫
  • ৫৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের পীর-মুরিদ জোড়া খুনের ঘটনায়, পীর কন্যার মামলা দায়ের আরেক পীরসহ ৩ জন আটক
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের চাঞ্চল্যকর পীর ও মুরিদ জোড়া খুনের ঘটনায় আরেক পীরসহ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দিনাজপুরের চাঞ্চল্যকর পীর ফরহাদ হোসেন চৌধুরী ও মুরিদ রুপালী বেগম পারুল হত্যার ঘটনায় পুলিশ মঙ্গলবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য আরেকপীরসহ ৩ জনকে আটক করেছে। বোচাগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, নিহত ফরহাদ চৌধুরীর কন্যা ফাতিহা ফারহানা এ্যামি বাদী হয়ে মঙ্গলবার রাতে হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৫। মামলার এজাহারে আসামীদের কোন নাম উল্লেখ না করে বলা হয়, অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা হত্যাকান্ড ঘটিয়েছে। পুলিশ বুধবার ভোরে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি থেকে নিহত পীর ফরহাদ চৌধুরীর আধ্যাত্মিক গুরু পীর ইসাহাক আলী (৬৭)কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। পুলিশের একটি সূত্র জানান, ইসাহাক আলীর সাথে ফরহাদ চৌধুরীর পীরোত্ত নিয়ে দ্বন্দ্ব ছিল। একারণে পুলিশ তাকে আটক করেছে। মঙ্গলবার রাতে পুলিশ বোচাগঞ্জ উপজেলার দৌলা গ্রাম থেকে ফয়জুল হকের পুত্র খানকা শরিফের খাদেম সাইদুর রহমান এবং হাটরামপুর পাবনাপাড়ার সকমল ফকিরের পুত্র সমর আলীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। চাঞ্চল্যকর জোড়া খুন মামলার তদন্তকারী কর্মকর্তা বোচাগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান, তদন্ত কাজ অত্যন্ত গুরুত্বের সাথে পরিচালিত হচ্ছে। আটক ৩ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার স্বার্থে এই মুহুর্তে তদন্ত সম্পর্কে আগাম কিছু বলা সমীচিন হবে না। এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে ৬ সদস্যের একটি তদন্ত দল চাঞ্চল্যকর জোড়া খুনের বিষয়টি তদন্ত করছেন। যদি কোন গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটিত হয় তাহলে তা মামলার মূল তদন্তকারী কর্মকর্তাকে জানানো হবে। কমিটির অন্য সদস্যরা হলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মিজানুর রহমান, সার্কেল এএসপি মোঃ রুহুল আমিন, বোচাগঞ্জ থানার ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং ডিবির ২ এসআই বজলুর রশিদ ও ফরিদুল ইসলাম।     নাশকতার ৩ মামলার পলাতক আসামী   দিনাজপুরে শিবির সভাপতি গ্রেফতার দিনাজপুর প্রতিনিধি ॥ নাশকতার ৩টি মামলার পলাতক আসামী শিবির সভাপতিকে দিনাজপুরে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার গভীর রাতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মোস্তফাপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে নাশকতার ৩টি মামলার পলাতক আসামী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি হাবিবুর রহমানকে গ্রেফতার করে। হাবিবুর আকাম উদ্দীনের পুত্র। চিরিরবন্দর থানার এসআই মো. সেকেন্দার আলী জানান, নাশকতার ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হাবিবুর রহমান দীর্ঘদিন পালিয়ে ছিলেন। নিজ বাড়িতে অবস্থান করছেন এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।   দিনাজপুর সিটি কলেজের নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন দিনাজপুর প্রতিনিধি ॥ বুধবার দিনাজপুর সরকারী সিটি কলেজের নবীনবরণ, বিদায়ী অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরন সম্পন্ন হয়েছে। বুধবার সকালে দিনাজপুর সরকারী সিটি কলেজের অধ্যক্ষ মোঃ মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। বক্তব্য রাখেন দিনাজপুর শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম এবং বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat