×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৭
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চিকিৎসকের বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধি: – রাজধানীর ধানমণ্ডিতে এক চিকিৎসকের বাসা থেকে রঞ্জিতা আক্তার (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করছে পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। রঞ্জিতা ধানমণ্ডি ১৪ নম্বরে ৬/এ বাড়ির ডি/১ ফ্ল্যাটের বাসায় কাজ করত। সে কুড়িগ্রাম জেলার আলীপুর উপজেলার আনিসুর রহমানের মেয়ে। ময়নাতদন্তের জন্য রঞ্জিতার লাশ গতকাল দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়। ধানমণ্ডি থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রঞ্জিতা তিন বছর ধরে শাফায়েত নামের একজন চিকিৎসকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রঞ্জিতাকে শায়িত অবস্থায় পাওয়া যায়।এসআই আরো জানান, রঞ্জিতা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে ওই বাসার লোকজন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat