×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০৩
  • ৭৫২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের মহেশখালী উপজেলায় বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত
নিজস্ব প্রতিনিধি:-কক্সবাজারের মহেশখালী উপজেলায়  বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ওই ব্যক্তির নাম ‘খুইল্লা ডাকাত’। এ সময় ঘটনাস্থল থেকে ১৩টি অস্ত্র ও ৩৫টি গুলি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই বন্দুকযুদ্ধে নিজেদের চার সদস্যও আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে।কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) ড. এ কে এম ইকবাল হোসেন ঘটনাস্থলে গণমাধ্যমকর্মীদের কাছে দেওয়া এক বক্তব্যে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলি পাহাড়ি এলাকায় একটি অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ।’‘এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে খুইল্লা ডাকাত নিহত হয়।’পুলিশ জানায়, নিহত ব্যক্তি উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাঝের ডেইল গ্রামের বাসিন্দা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat