×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০৩-০২
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, মামলা দায়ের : ধর্ষক পলাতক , দিনাজপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ যুবক আটক
দিনাজপুর প্রতিনিধি :- দিনাজপুর সদর উপজেলা পল্লীতে ১৪ বছর বয়সের ১ প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে ১ জনকে আসামী করে থানায় নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, বৃহস্পতিবার দুপুরে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযোগে সদর উপজেলার দরবারপুর গ্রামের বাসিন্দা ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীর পিতা বাদী হয়ে নারী-শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে। মামলা নং ৫, তাং- ২/৩/১৭ ইং। মামলার আসামীকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার অভিযোগে প্রকাশ, সোমবার দিনাজপুর সদর উপজেলার দরবারপুর ডাঙ্গাপাড়া গ্রামের ১৪ বছর বয়সী প্রতিবন্ধী কিশোরীকে বাড়িতে রেখে কাজে যায় তার মা। পরে প্রতিবেশী আজাহার আলী মেয়েটিকে ফুসলিয়ে নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষন করে। এসময় ওই প্রতিবন্ধী কিশোরীর চিৎকার করলে তাকে বাড়ি থেকে বের করা হয়। কিশোরীর মা জানান, ঘটনা শুনে তিনি বাড়িতে এসে দেখেন মেয়ে বাড়িতে চৌকি (খাট)’র উপর শয্যাসায়ী অবস্থায় শুয়ে আছে। ধর্ষক আজাহার আলী ও তার স্ত্রী সাহেরা খাতুন ওই কিশোরীর মায়ের কাছে এসে ঘটনা জানাজানি না করতে এবং চিকিৎসার জন্য একশ টাকা প্রদান করেন। ঘটনার সংবাদ পেয়ে কিশোরীর পিতা কুমিল্লা থেকে বৃহস্পতিবার বাড়ী ফিরে থানায় মামলা দায়ের করেন।     দিনাজপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ২ যুবক আটক দিনাজপুর প্রতিনিধি :- র‌্যাবের অভিযানে দেড়শ পিস ইয়াবাসহ ২ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। দিনাজপুরের ঘোড়াঘাট থানার অফিসার্স ইনচার্জ ইসরাইল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে র‌্যাব সদস্যদের পক্ষ হতে দেড়শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ যুবককে থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়। আটক ২ যুবক ঘোড়াঘাট উপজেলার সিংড়া গ্রামের আকাশ (২৬) ও জীবন (২৪)কে বিকেলে দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলার অভিযোগে প্রকাশ, বৃহস্পতিবার দুপুর ১২টায় ওই ২ যুবক সন্দেহ জনক অবস্থায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে ঘুরাফেরা করার সময় তাদেরকে র‌্যাবের টহলদল আটক করে। আটক যুবকদ্বয়ের শরীর তল্লাশী করে দেড়শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এই ঘটনায় তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে মামলা দাযের করা হয়েছে।##

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat