×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০২-২৪
  • ৫৪১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে সোশ্যাল ইনোভেটর ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড
নিজস্ব প্রতিনিধি:- ওয়ার্ল্ড লিডারশিপ ফেডারেশন (ডব্লিওএলএফ) ২০১৭ সালের জন্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমকে সোশ্যাল ইনোভেটর ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড প্রদান করেছে। আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে হলা হয়েছে, গতকাল দুবাইয়ে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে হুইপ ইকবালুর রহিমকে এ সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। ইকবালুর রহিম এমপি তার নির্বাচনী এলাকা দিনাজপুরে হিজড়া সম্প্রদায়ের জন্য আবাসনের ব্যবস্থা করে মানবপল্লী গড়ে তোলা, বৃদ্ধাশ্রম নির্মাণ ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।হুইপ ইকবালুর রহিম বলেন, এ ধরনের অ্যাওয়ার্ড প্রাপ্তি দেশের জন্য সম্মানের এবং এ ধরনের সম্মাননা দেশের সংসদ সদস্যদেরকে সামাজিক কর্মকাণ্ডে আরো বেশি অবদান রাখতে অনুপ্রাণিত করবে। তিনি বলেন, হিজড়া সম্প্রদায় আমাদের পরিবারের সদস্য। কিন্তু তাদের পরিবার তাদেরকে গ্রহণ করে না, তারা অবহেলিত। অবহেলা না করে তাদের প্রতি একটু যত্নশীল হলেই তারা সমাজের সাধারণ সদস্যদের মতই আচরণ ও সহাবস্থান করে। উল্লেখ্য, ইকবালুর রহিম এমপি’র গড়ে তোলা মানবপল্লীতে ৮০টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে এবং তাদের আর্থিক ও সামাজিক সকল ধরনের সহযোগিতা প্রদান করছেন হুইপ ইকবালুর রহিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat