×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০২-১৫
  • ৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চোরের ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি:- রাজধানীর উপকণ্ঠ সাভার উপজেলার আশুলিয়া থানা এলাকায় সন্দেহভাজন চোরের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন।  আজ বুধবার ভোররাতে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নরসিংহপুর বাংলাবাজার এলাকার মাহবুবুর রহমান মহির বাড়িতে এ ঘটনা ঘটে।নিহত যুবকের নাম মো. বাবলু। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই নারী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসিনুল কাদির জানান, চুরি করতে ভোররাতে মাহবুবুর রহমানের টিনশেড বাড়ির বেড়া কেটে ঘরে ঢোকে রাসেল নামের এক যুবক। এ সময় বাড়ির সদস্যরা বিষয়টি টের পেয়ে চিৎকার করে। পরে  মাহবুবুর রহমানের স্ত্রী, মেয়ে ও স্ত্রীর ফুফাতো ভাই বাবলুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে পালিয়ে যায় রাসেল।খবর পেয়ে প্রতিবেশী ও বাড়ির অন্য সদস্যরা আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়। এর আগে পথেই মৃত্যু হয় বাবলুর।ওসি আরো জানান, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সন্দেহভাজন রাসেলের বাবা ও মাকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat