×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৭-০২-১৫
  • ৬০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাংবাদিক শিমুল হত্যায় মেয়র মীরুর ছোট ভাইসহ দুজনের পাঁচদিনের রিমান্ড
নিজস্ব প্রতিনিধি:- দৈনিক সমকালের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল হত্যা মামলায় মেয়র হালিমুল হক মীরুর ছোট ভাই হাবিবুল হক মিন্টুসহ দুজনের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার শাহজাদপুরের আমলি আদালতের বিচারক হাসিবুল হক এই রিমান্ড মঞ্জুর করেন।মিন্টু জাতীয় সমাজতান্ত্রিক দলের পাবনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। তিনি ছাড়াও রিমান্ড মঞ্জুর হয়েছে মেয়র মীরুর গাড়িচালক শাহীন আলমের। আদালত সূত্রে জানা যায়, আজ মামলার তদন্তকারীর কর্মকর্তা মনিরুল ইসলাম ওই দুজনের সাতদিনের রিমান্ড চান। বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।  গত ২ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র হালিমুল হক মিরুর ছোট ভাই হাসিবুল হক পিন্টু শাহজাদপুর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি বিজয় মাহমুদকে মারধর করেন। পরে মেয়রের বাসা থেকে পুলিশ পিন্টুকে আটক করে থানায় নিয়ে আসে।এদিকে, বিজয় মাহমুদকে মারধরের ঘটনার প্রতিবাদে বিকেলে এলাকাবাসী মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মেয়রের বাসার সামনে পৌঁছালে কতিপয় লোক মেয়রের বাসা লক্ষ্য করে ঢিল মারে। একপর্যায়ে মেয়র তাঁর ব্যক্তিগত শটগান থেকে গুলি করে। এ সময় দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলসহ তিনজন গুলিবিদ্ধ হন।গুরুতর আহত সাংবাদিক শিমুলকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তী সময়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়া থেকে ঢাকায় নেওয়ার পথে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় এলাকায় শিমুল মারা যান।এ ঘটনায় মেয়র মীরু, তাঁর ভাই ও গাড়িচালককে গ্রেপ্তার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat