×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০২-১১
  • ৬৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুশফিক,এবার তিন হাজারী ক্লাবে
স্পোর্টস ডেস্ক: –গত দুই দিন তাঁর উইকেট কিপিং নিয়ে খুবই সমালোচনা হয়েছিল। অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমের কিছু সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়েছে। হায়দরাবাদ টেস্টে সেই মুশফিক ঠিকই ব্যাট হাতে জবাব দিয়েছেন এসব সমালোচনার। ভারতের বিশাল স্কোরের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস যখন ব্যাটিং বিপর্যয়ের কবলে তখনই তিনি প্রতিরোধ গড়ে তোলেন। খেলেন ৮১ রানের হারনামানা একটি ইনিংস। এই ইনিংসটি খেলে মুশফিক দারুণ একটি কীর্তিও গড়েছেন, বাংলাদেশের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে তিন হাজারী ক্লাবে ঢুকেছেন। ভারতের বিপক্ষে এই টেস্টের আগে তিন হাজার রান থেকে ৭৮ রান দূরে ছিলেন মুশফিক। দিনের শেষ ওভারের পঞ্চম বলে ইশান্ত শর্মা স্কয়ার লেগ দিয়ে চার হাঁকিয়ে তিন হাজারী ক্লাবের সদস্য হয়ে যান তিনি। ৫১ টেস্ট এখন পর্যন্ত তাঁর মোট রান ৩ হাজার ৩। সবার আগে তিন হাজার রান করেছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার, তিনি করেছেন ৩ হাজার ২৬ রান। সাকিব আল হাসানের রান ৩ হাজার ২৯৫। আর ৩ হাজার ৪৬৭ রান নিয়ে শীর্ষে তামিম ইকবাল। কিছুদিন আগে ওয়ানডেতে বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে মুশফিক ছুঁয়েছিলেন ৪ হাজার ওয়ানডে রান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat