×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৭-০১-১৯
  • ৬৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্কুলে আসতে দেরি, প্রিন্সিপালসহ ৫ শিক্ষক বহিস্কার

আর্ন্তজাতিক ডেস্ক:

স্কুলের ছাত্ররা পড়াশোনায় অতি দুর্বল। নিজের মাতৃভাষাটুকু শেখার ক্ষেত্রেও করুণ দশা তাদের। অবশ্য তা নিয়ে শিক্ষকদের কোনও চিন্তা নেই। তাঁরা দুলকিচালে রোজ স্কুলে আসেন-যান, নিয়মকানুনের তোয়াক্কা না করে। হেলেদুলে  করে পড়ান। মাস গেলে মাইনেটা ঠিক বুঝে নেন। তবে বেশিদিন এভাবে চালিয়ে আর কতদিনই বা পার পাওয়া যায় ? ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে বিষয়টি। অভিযুক্ত শিক্ষকদের শাস্তিও দেওয়া হয়েছে। সাসপেন্ড করে দেওয়া হয় তাদের।

ঘটনা ভারতের অন্ধ্রপ্রদেশের মিদজিল মণ্ডলের বল্লাভারাওপল্লি গ্রামের সরকারি স্কুলের। মণ্ডল শিক্ষা আধিকারিক এন পদ্মার বক্তব্য অনুযায়ী, সকাল ৯টা ১৫ নাগাদ স্কুলে প্রার্থনা শুরু হলেও প্রিন্সিপ্যাল সহ ওই পাঁচ শিক্ষক রোজ দেরি করে স্কুল আসতেন। পড়ুয়াদের পড়াশোনার ব্যাপারে তেমন নজর দিতেন না।   অভিভাবকরা অভিযোগ করতে পাত্তা দিতেন না তাতেও।

অভিযোগ পেয়ে নড়চড়ে বসেন কর্মকর্তারা। তদন্ত করে ওই পাঁচজনকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আপাতত পাঁচজনকেই সাসপেন্ড করা হয়েছে। শিক্ষামন্ত্রী কাদিয়াম শ্রীহরি জানান, কর্তব্যে গাফিলতির দায়ে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, শিক্ষকদের ভালো বেতন দেওয়া হয়, অথচ তাঁরা নিজেদের কাজটুকু করেন না। এটার বদল দরকার।

আপাতত ওই স্কুলে অন্য স্কুল থেকে পাঁচ শিক্ষককে সাময়িকভাবে নিয়োগ করা হয়েছে। দেখা হচ্ছে স্কুলে যাতে পড়াশোনা ব্যাহত না হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat