×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০১৭-০১-১৮
  • ৬১০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ে শত্রুতার জেরে যুবকে খুন

স্টাফ রিপোর্টার:

রাজধানীর তেজগাঁওয়ে এক যুবক খুন হয়েছেন।বলা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে খুন করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম আবুল আজিজ (১৮)। সে এলাকার বাশির আলীর ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, পৌনে ৪টার দিকে সুমন, সাইমুর, মনির, জুয়েল, জসীম রক্তাক্ত আজিজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। এরপর কর্তব্যরত চিকিৎসক আজিজকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সাইমনসহ পাঁচ যুবককে আটক করা হয়েছে। সাইমনের হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাচ্চু মিয়া জানান, প্রথমে ওই তরুণরা জানান, কে বা কারা আজিজকে ছুরিকাঘাত করেছে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে হাসপাতালে আসা জসীম স্বীকার করেছে- সাইমুমই আজিজের মাথায় ছুরিকাঘাত করেন। ওই তরুণদের আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবগত করা হয়েছে। সাইমুমের এক হাত রক্তাক্ত। ধারালো অস্ত্রের আঘাতে তার আঙুল কেটে গেছে। এ থেকে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে সাইমুমের হাতেই আজিজের মৃত্যু হয়েছে।

স্থানীয় যুবক জসিম জানান, দুপুর আড়াইটার দিকে তেজগাঁওয়ে তেজকুনিপাড়ার খেলা ঘরের মাঠে সাইমন ও মনিসহ কয়েকজন যুবক আবুল আজিজকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনলে বিকেল সাড়ে ৩টার দিকে সে মারা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat