×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৬
  • ৭৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:-  প্রতিবছর এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা ভালো ফল করলেও গত দুই বছর থেকে দাখিল পরীক্ষার ফলাফলে বিপর্যয় দেখা দিয়েছে। গতবারের মতো এবারও মাদ্রাসা বোর্ডে শিক্ষার্থীদের পাসের হার কমেছে। এবার ৭০.৮৯ শতাংশ শিক্ষার্থী মাদ্রাসা বোর্ডে পাস করেছে, যা গত সাত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। ২০১৭ সালের এই বোর্ড ৭৬ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ১০টি বোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেয়ার সময় শিক্ষামন্ত্রী সাংবাদিকদের সামনে এসব তথ্য তুলে ধরেন। শিক্ষামন্ত্রী বলেন, এবার মাদ্রাসা বোর্ডে দুই লাখ ৮৬ হাজার ২০৬ শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাসের হার ৭০ দশমিক ৮৯ শতাংশ। তবে পাসের হার কমলেও এবার এই বোর্ড জিপিএ-ফাইভপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। এবার মাদ্রাসা বোর্ডে তিন হাজার ৩৭১ জন শিক্ষার্থী জিপিএ-ফাইভ পেয়েছে, গত বছর যা ছিল দুই হাজার ৬১০ জন। গত ছয় বছরের মাদ্রাসা বোর্ডের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, গত ছয় বছরের মধ্যে এবারই পাসের হার সবচেয়ে বেশি কমেছে। অন্যান্য বছরগুলোর তুলনায় গত বছরেও পাসের হার কমেছিল। এবার এই বোর্ডে পাসের হার ৭০.৮৯ শতাংশ। গতবছর এই হার ছিল ৭৬ দশমিক ২০ শতাংশ। এছাড়া ২০১৬ সালে এই হার ছিল ৮৮ দশমিক ২২ শতাংশ। ২০১৫ সালের ছিল ৯০ দশমিক ২ শতাংশ, ২০১৪ সালে ছিল ৮৯ দশমিক ২৫ শতাংশ, ২০১৩ সালে ছিল ৮৯ দশমিক ১৩ এবং ২০১২ সালে এই হার ছিল ৮৮ দশমিক ৪৭ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat