×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৫-০৩
  • ৯১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্পোর্ট ডেস্ক:-  কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনার পরে অস্ট্রেলিয়ার প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন ড্যারেন লেহম্যান। লেহম্যানের পরে আগামী চার বছরের জন্য অস্ট্রেলিয়ার কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয় জাস্টিন ল্যাঙ্গারকে। আর দলে যুক্ত হওয়া নতুন কোচ ল্যাঙ্গার ওয়ার্নার-স্মিথদের ক্রিকেটে ফেরা নিয়ে আশাবাদী। বল বিকৃতির ঘটনায় স্মিথ-ওয়ার্নারকে এক বছর এবং ব্যানক্রফটকে নয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ান ক্রিকেটের অধিনায়কত্বের দায়িত্ব হারিয়েছেন স্মিথ-ওয়ার্নার। তাছাড়া জাতীয় দলে নিজের ভবিষ্যতে খেলা না হতে পারে বলেও জানান ওয়ার্নার। কিন্তু নতুন কোচ এই তিন ক্রিকেটারের ফেরা নিয়ে আশাবাদী। তিনি জানান,‘যদি তারা ক্রিকেটের মানদন্ড বুজতে পারে তাহলে তারা ক্রিকেটে আবারও ফিরে আসতে পারে।’ ওয়ার্নারকে নিয়ে ল্যাঙ্গার বলেন,‘ওয়ার্নার সত্যিই একজন ভাল তরুণ, হয়তো সে একটি ভুল করে ফেলেছে। আমি তার ক্রিকেট খেলা খুব পছন্দ করি। সে উইকেটে যেভাবে রান করে, যেভাবে খেলে, ব্যাট করে, সেগুলি এমন জিনিস যে, আপনি তার চেয়েও বেশি ক্রিকেটকে সম্মান করতে পারবেন না।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat