×
ব্রেকিং নিউজ :
বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন জাম্বিয়ার বিরোধীদলীয় নেতাকে পুলিশের তলব ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধে’ ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না : তথ্যমন্ত্রী ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধে মিত্র ও চীনের সমর্থন চায় যুক্তরাষ্ট্র
  • প্রকাশিত : ২০২৬-০৮-২১
  • ৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রভাস অভিনীত ‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের সরে যাওয়া নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা দাবি করেছেন, দীপিকা পারিশ্রমিকের পাশাপাশি সিনেমার লাভের ১০ শতাংশ চেয়েছিলেন। এ ছাড়া কাজের সময় নিয়েও মতবিরোধ ছিল। এমনকি তিনি অভিযোগ করেন দীপিকা সিনেমার গল্প ফাঁসও করেছেন। 
সম্প্রতি এক সাক্ষাৎকারে ‘স্পিরিট’ নিয়ে কথা বলেন প্রণয়। তিনি বলেন, দীপিকার পারিশ্রমিক, কাজের সময় এবং সিনেমার অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছিল। পরে তাকে নিয়ে আর এগিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রণয়ের দাবি, দীপিকা সিনেমার মুনাফার ১০ শতাংশ চেয়েছিলেন। তবে প্রযোজনার বাজেট ও আর্থিক হিসাব বিবেচনায় সেই দাবি পূরণ করা সম্ভব ছিল না।
তিনি বলেন, “তিনি যেকোনো কিছু চাইতে পারেন। আমরা দিতে রাজি থাকলে দিতে পারি। কিন্তু সিনেমার বাজেট ও অর্থনৈতিক হিসাবও আমাদের জন্য ঠিকঠাক হতে হবে। আমাদের মনে হয়েছে, সেটি সম্ভব হচ্ছিল না।”

প্রণয় আরও দাবি করেন, দীপিকার সঙ্গে এক বছরেরও বেশি সময় ধরে সিনেমার গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করেছিল টিম। পরে সেই আলোচনার কিছু তথ্য প্রকাশ্যে আসে। বিষয়টি নিয়ে তারা অসন্তুষ্ট হন বলে জানান তিনি।

তার ভাষায়, “আমরা তার সঙ্গে গল্প ও চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম। অভ্যন্তরীণভাবে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়, সেগুলো প্রকাশ করা উচিত নয়। কিন্তু তিনি সেগুলো ফাঁস করেছেন।”

প্রণয় জানান, দীপিকার সঙ্গে মতবিরোধ শুধু অতিরিক্ত ৫–৬ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে ছিল না। পারিশ্রমিক, কাজের সময় ও লাভের অংশ, সব মিলিয়েই আলোচনা জটিল হয়ে ওঠে বলে দাবি করেন তিনি।

দীপিকা ‘স্পিরিট’ থেকে সরে যাওয়ার পর তার জায়গায় তৃপ্তি দিমরিকে নেওয়া হয়। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করছেন তৃপ্তি।এর আগে ‘স্পিরিট’-এ দীপিকার আট ঘণ্টার কাজের সময় চাওয়া নিয়েও আলোচনা হয়। দীপিকা পরে জানিয়েছিলেন, আট ঘণ্টার শিফট চাওয়া তার কাছে অযৌক্তিক নয়। পুরুষ অভিনেতারাও দীর্ঘদিন ধরে এমন কর্মঘণ্টায় কাজ করছেন বলে মন্তব্য করেছিলেন তিনি।

এদিকে, সিনেমার গল্পের কিছু তথ্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ ক্ষোভ প্রকাশ করেছিলেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। তিনি দাবি করেছিলেন, একজন অভিনেতাকে সিনেমার গল্প বলার সময় যে আস্থা রাখা হয়, তা বজায় রাখা হয়নি।‘স্পিরিট’ পরিচালনা করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। প্রভাস ও তৃপ্তি দিমরি অভিনীত সিনেমাটি ২০২৭ সালের মার্চে মুক্তির কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat