×
ব্রেকিং নিউজ :
ভারত সফর হতে হবে সমতার, সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির বিশ্ববিদ্যালয়ভিত্তিক সমন্বিত স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: ড. মাহ্দী আমিন জাম্বিয়ার বিরোধীদলীয় নেতাকে পুলিশের তলব ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধে’ ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না : তথ্যমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৮-২০
  • ৪৩৫৪৫৪৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলার বিরামপুরে বিনোদন কেন্দ্র এ্যাকুয়া থিম পার্কে অভিযান চালিয়ে আবাসিক ভবনের ৮টি কক্ষ সিলগালা করে দিয়েছে প্রশাসন।কক্ষগুলোর ভেতর ও আশ-পাশে অসামাজিক কার্যকলাপের আলামত পাওয়া গেছে বলে প্রশাসন জানিয়েছেন।আজ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুনের নেতৃত্বে পৌর শহরের মির্জাপুর মোড় এলাকায় অবস্থিত এ্যাকুয়া থিম পার্কে এ অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয় লোকজনের অভিযোগের ভিত্তিতে বিরামপুর পৌরসভা এলাকায় অবস্থিত এ্যাকুয়া থিম পার্কে উপজেলা প্রশাসন এই অভিযান পরিচালনা করেন। ওই পার্কের ভেতরে রেস্ট হাউজের আদলে তৈরি করা আবাসিক ভবনের কক্ষগুলোতে দীর্ঘদিন ধরে উঠতি বয়সের তরুণ-তরুণীদের অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এছাড়া পার্কের বিভিন্ন ঝোপ-ঝাড়ে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

অভিযানের সময় আবাসিক ভবনের ৮টি কক্ষের প্রতিটিতেই অসামাজিক কার্যকলাপের আলামত পাওয়া যায় বলে জানায় প্রশাসন। পরে প্রশাসনের পক্ষ থেকে কক্ষগুলো তালা দিয়ে সিলগালা করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তানজিনা খাতুন বাসসকে বলেন, এ্যাকুয়া থিম পার্কের ভেতরে আবাসিক ভবনের কক্ষগুলোতে অসামাজিক কার্যকলাপের প্রমাণ পাওয়া যাওয়ায় ৮টি কক্ষ তালা দিয়ে সিলগালা করা হয়েছে। 

পরবর্তীতে পার্কের ভেতরে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ যেন না হয়, সেই বিষয়ে পার্কে দায়িত্বে থাকা লোকজনকে সতর্ক করা হয়েছে।

এদিকে অভিযানের বিষয়ে পার্কে কর্মরত লোকজনের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয়রা জানান, বিনোদন কেন্দ্রের আড়ালে যাতে কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলতে না পারে, সেই বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat