×
ব্রেকিং নিউজ :
জাম্বিয়ার বিরোধীদলীয় নেতাকে পুলিশের তলব ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল বিক্ষোভের মধ্যে আগাম নির্বাচনের ইঙ্গিত দিলেন সার্বিয়ার প্রেসিডেন্ট সামাজিক অবদানের জন্য মানুষকে স্মরণ করতে হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা ২,৫০০ ছাড়িয়েছে: জাতিসংঘ রাজশাহী কলেজ শিক্ষা ও সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক: ভূমিমন্ত্রী ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধে’ ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না : তথ্যমন্ত্রী ইরানের বিরুদ্ধে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধে মিত্র ও চীনের সমর্থন চায় যুক্তরাষ্ট্র টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড স্পর্শ করলেন রুট
  • প্রকাশিত : ২০২৬-০৮-২০
  • ৬৫৭৬৫৯৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফায়ার লাইসেন্স না থাকায় যশোরে জনপ্রিয় চেইন রেস্টুরেন্ট ‘কাচ্চি ভাই’-এর একটি আউটলেটকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাসের নেতৃত্বে এই জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে টাকা আদায় করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের যশোর কার্যালয়ের ওয়্যারহাউস ইন্সপেক্টর-১ লুৎফর রহমান খান জানান, প্রতিষ্ঠানটি চালুর পর তাদের তিন দফা নোটিশ দিয়ে ফায়ার লাইসেন্স সংগ্রহের জন্য বলা হয়েছিল। কিন্তু প্রতিবারই প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ তা উপেক্ষা করেন। এ কারণে বৃহস্পতিবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।

তিনি বলেন, যশোরের আরও অনেক প্রতিষ্ঠানকে ফায়ার লাইসেন্সের জন্য নোটিশ দেওয়া হয়েছে, তাদের মধ্যে অনেকে এখনও সাড়া দেয়নি।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে পর্যায়ক্রমে অভিযান চালানো হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat