×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-০৫-০৭
  • ৩৪৩৪৩৫৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এলএনজির দুইটি কার্গো ও ২৫ হাজার মেট্রিক টন সার সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

আজ বুধবার অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ (এসিসিজিপি) কমিটির ১৮তম সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

সভায় মোট দশটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে প্রায় ৫৪৯ দশমিক ০৯ কোটি টাকায় একটি কার্গো এলএনজি সংগ্রহ করবে।

এ ছাড়া আরেকটি প্রস্তাবের ভিত্তিতে পেট্রোবাংলা আন্তর্জাতিক কোটেশন পদ্ধতিতে সিঙ্গাপুরের মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের স্পট মার্কেট থেকে প্রায় ৫৫৫ দশমিক ৩২ কোটি টাকায় আরো একটি কার্গো এলএনজি সংগ্রহ করবে।

কৃষি মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় তিউনিসিয়ার গ্রুপ চিমিক তিউনিসিয়েন (জিসিটি) থেকে প্রায় ১৫৬ দশমিক ৬৯ কোটি টাকায় ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার সংগ্রহ করবে। যার প্রতি টনের মূল্য ৫১৩ দশমিক ৭৫ মার্কিন ডলার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat