×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৫-০১
  • ২৩৪৫২৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে। আর অন্তর্বর্তী সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে। আজ বৃহস্পতিবার (১ মে) সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উপলক্ষ্যে র‍্যালির আয়োজনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এ সময় বেলুন ও পায়রা উড়িয়ে র‍্যালির উদ্বোধন করেন উপদেষ্টা।
তিনি বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিতে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া শুরু করতে পেরেছে তাতে আন্তর্জাতিকভাবে একটি বড় প্রভাব সৃষ্টি হবে।
এসময় আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) বাংলাদেশের বর্তমান অবস্থা বর্ণনা করেনউপদেষ্টা। তিনি জানান, আইএলও তে গিয়ে দেখা গেছে গত ২০-৩০ বছরে শ্রমিকদের বেতনসহ নিরাপত্তা ব্যবস্থা খুব নাজুক হয়ে গেছে। আরেকটু হলেই ব্যান করে দেয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।
এম সাখাওয়াত হোসেন আরও বলেন, বর্তমানে শ্রমিকদের অবস্থা পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করে চলেছে। অনেক কিছু করে ফেলেছি ব্যাপারটা এমন নয়, তবে যে প্রক্রিয়া শুরু করতে পেরেছি তাতে বড় প্রভাব সৃষ্টি হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat