×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ২৪৩৪৭০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট অঞ্চলে বৈরী আবহাওয়ার মধ্যেও বোরো ধান কাটছেন কৃষকরা। আজ সোমবার পর্যন্ত চার জেলার হাওরে ইতোমধ্যে ৮৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম আজ বিকেলে  এই তথ্য জানান। 
হাওরের পাশাপাশি তুলনামূলক উঁচু জায়গার ধানও কাটা চলছে পুরোদমে। এখন পর্যন্ত ৩৩ শতাংশ ধান কাটা হয়েছে।
আজ সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায় ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। বৈরী আবহাওয়ার মধ্যে ধান কাটতে গিয়ে হবিগঞ্জে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। তিন জন আহত হয়েছেন।
কৃষি কর্মকর্তা বলছেন, গতকাল পর্যন্ত আবহাওয়া অনেকটা ভালো ছিল। প্রতিদিন ৫ লাখের বেশি শ্রমিক ধান কাটার কাজে ব্যস্ত। দিনে ৫-৭ শতাংশ ধান কাটা হচ্ছে। আজ প্রতিকূল আবহাওয়ার কারণে ধান কিছুটা কম কাটা হয়েছে। তবে, কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটা অব্যাহত থাকায় গতি কিছু বেশি।
কৃষি বিভাগ বলছে, সিলেট অঞ্চলে ১ হাজার ৮৫০ কম্বাইন্ড হারভেস্টার সচল রয়েছে। একটি হারভেস্টার মেশিনের সাহায্যে দিনে কমপক্ষে প্রায় ৭-৮ হেক্টর জমির ধান কাটা সম্ভব।
এই বছর সিলেট বিভাগের হাওরাঞ্চলে ২ লাখ ৭৬ হাজার ৮০৩ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। নন-হাওরে ২ লাখ ২০ হাজার ৪১৬ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। বিভাগের হাওর ও নন হাওর মিলিয়ে মোট ৪ লাখ ৯৭ হাজার ২১৯ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।
কৃষি বিভাগ আশা করছে, আগামী ৫ মে’র মধ্যে প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে হাওরের সম্পূর্ণ ধান নিরাপদে ঘরে তুলতে পারবেন কৃষকরা। এরপর পানি বাড়লেও ধান উৎপাদনে তেমন প্রভাব পড়বে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat