×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৮
  • ৮৭৭৬৮১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ সোমবার পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ‘আঞ্চলিক বিষয়’ সম্পর্কে অবহিত করেছেন।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে ভারতের কাশ্মীরে সন্ত্রাসী হামলার কারণে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার বিষয় স্থান পেয়েছে।

দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার উপায় হিসেবে আলোচনা ও কূটনীতির ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, বাংলাদেশ কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তান উত্তেজনার শান্তিপূর্ণ সমাধান চায়।

এ বক্তব্যের পরের দিনই পাকিস্তানের হাইকমিশনার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিবৃতি অনুসারে, পররাষ্ট্র সচিব এবং হাইকমিশনার আশা করেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকা সফর পারস্পরিক সুবিধাজনক সময়ে হবে। ভারত-পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপট তাকে এই সফর স্থগিত করতে বাধ্য করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের শীর্ষ আমলা এবং পাকিস্তানের হাইকমিশনার গত ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত পররাষ্ট্র সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক ‘ফরেন অফিস কনসালটেশন’- এফওসি’র ‘গঠনমূলক আলোচনা ও সফল সমাপ্তিতে’ সন্তুষ্টি প্রকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, তারা দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে এই পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠককে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে তুলে ধরেছেন। তারা এই বৈঠকে আলোচিত উভয় পক্ষের সংশ্লিষ্ট ক্ষেত্র ও বিষয়গুলোকে অব্যাহত অনুসরণ এবং আরো কাজের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

ঢাকায় আজ বাংলাদেশ-পাকিস্তান বিজনেস ফোরাম অনুষ্ঠিত হয়েছে। হাইকমিশনার পররাষ্ট্র সচিবকে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলের চলমান সফরের বিষয়েও অবহিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat