×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২৩
  • ২৩৪৪৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ছবি: পিআইডি
কাতারের বাণিজ্য ও শিল্পমন্ত্রী শেখ ফয়সাল বিন আল থানি আজ দোহার একটি হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।

বৈঠককালে তারা ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন।

এর আগে, কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হাসান আল-থানি আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।

আজ, প্রধান উপদেষ্টা ‘জোরপূর্বক বাস্তুচ্যুত লোকজনের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ-রোহিঙ্গাদের ঘটনা’ শীর্ষক একটি উচ্চ পর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন। 

দোহার ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এছাড়াও, স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্টের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার শীর্ষ সম্মেলনের ফাঁকে অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানিয়েছেন, স্পেসএক্স স্যাটেলাইট পরিষেবা বাংলাদেশে আনার জন্য সহযোগিতার চূড়ান্ত পদক্ষেপগুলো তাদের আলোচনায় স্থান পেয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat