×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৪-২০
  • ৪৫৬৫৫৫৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করে বলেন, এই বিদ্যালয়টি দেখে আমি মুগ্ধ, আনন্দিত। শিক্ষার্থীদের সুশৃঙ্খল কুচকাওয়াজ আমার খুবই ভালো লেগেছে। শিক্ষার্থীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠুক এ কামনা করি।

আজ উপদেষ্টা শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে  একথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুর রহমান, জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের উপ-পরিচালক ড. শফিকুল ইসলাম, মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিরুল ইসলাম ও স্কুলের প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কো-কারিকুলার অ্যাক্টিভিটিস দেখে এবং শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে আমি মুগ্ধ হয়েছি। 

ডা. বিধান রঞ্জন আরো বলেন, মাগুরায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ পর্যায়ক্রমে শুরু হবে।

উল্লেখ্য, আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে ৩৯৯ জন বালক ও ৩৮৭ জন বালিকাসহ মোট ৭৮৬ জন শিক্ষার্থী রয়েছে। 

বিদ্যালয়টিতে একজন প্রধান শিক্ষক ও ১৩ জন সহকারী শিক্ষক রয়েছেন। 

বিদ্যালয়টি ২০১৭ সালে জাতীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক  প্রাপ্তিতে প্রথম স্থান ও প্রধান শিক্ষক হিসাবে প্রথম স্থান অর্জন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat