×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-১৫
  • ৩৫৩৪৪৭৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, শিক্ষকদের মূল কাজ হলো শিশুদের শিক্ষিত করে তোলা। শিশুরা যাতে মাতৃভাষায় সাবলীলভাবে লিখতে, পড়তে ও গণিত করতে পারে এবং কিছুটা ইংরেজী পারে সে কাজটি শিক্ষকদের। 

তিনি বলেন, ‘শিক্ষার উন্নয়নে মূল কাজ হলো শিক্ষক ও ছাত্রের মধ্যে। আমাদের কাজ সহায়তা করা।’

আজ পটুয়াখালীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন’ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বখতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (অর্থ) মো. মিজানুর হক, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াসমিন।

উপদেষ্টা বলেন, শিশুদের লেখাপড়ার প্রয়োজন আছে বলেই আমাদের উপস্থিতি। শিশুরা বিদ্যালয়ে আসে শিক্ষার জন্য। শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে, আর শিক্ষকরা শিক্ষা দেন।
 
তিনি বলেন, তৃণমূলে বাজেট প্রণয়ন- ম্যানেজমেন্টে গুণগত পরিবর্তনের একটি অংশ। এটি শুধু টেকনিক্যাল বিষয় নয়, তৃণমূলের অফিসগুলোকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা, বৃহত্তর পরিকল্পনার অংশ। বাজেট প্রণয়নে জনবলের অভাব রয়েছে। দ্রুত এসব জনবল ও শিক্ষক নিয়োগ করা হবে।
 
দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের সুপার, উপজেলা শিক্ষা অফিসার, ইউআরসি ইন্সট্রাক্টর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এবং সংশ্লিষ্ট অফিসের একজন করে কর্মচারিসহ মোট ৪০ জন অংশ নেয়।

উপদেষ্টা পরে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র ও পায়রা সমুদ্র বন্দর পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat