×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২৩৪৩৪৩৩৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কোন রোহিঙ্গা বা বিদেশি নাগরিক জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার অপচেষ্টা করলে নির্বাচন কমিশনকে (ইসি) সে তথ্য দেওয়ার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছে এবং বিভিন্ন অসাধু ব্যক্তি ও দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহযোগিতা করছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন জেলা, উপজেলার নির্বাচন অফিসে রোহিঙ্গারা এনআইডি সংগ্রহের অপতৎপরতায় লিপ্ত রয়েছেন। কিন্তু ভোটার তালিকা আইন অনুযায়ী কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হলে তাকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই।

এতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের কিছু অসাধু ব্যক্তি, দালালচক্র রোহিঙ্গাদের ভোটার বানানোর কাজে সহায়তা করছেন যা ভোটার তালিকা আইন এবং জাতীয় পরিচয় নিবন্ধন আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশের যেকোনো স্থানে জেলা, উপজেলার নির্বাচন অফিসে কোনো রোহিঙ্গা বা অন্য কোনো বিদেশি নাগরিক এনআইডি সংগ্রহের অপচেষ্টা চালানোর বিষয়ে তথ্য পাওয়া গেলে তা ইসির স্থানীয় উপজেলা, জেলা, আঞ্চলিক, ইসি সচিবালয়ের টেলিফোনে ০২-৫৫০০৭৬০০; ই-মেইল: secretary@ecs.gov. bd অথবা কল সেন্টার ১০৫ (টোল ফ্রি) অথবা ডাকযোগে-বরাবর সচিব, নির্বাচন কমিশন সচিবালয়, নির্বাচন ভবন, প্লট নং ই-১৪ /জেড, আগারগাঁও, ঢাকা-১২০৭ এ জানানো বা পাঠানোর জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat