×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১১-১২
  • ২৩৪৩৪৩৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) উপকার ভোগী শহিদ পরিবারের সদস্য ও আহতদের আর্থিক সহায়তার পাশাপাশি কর্মমুখী প্রশিক্ষণ প্রদান করে আত্মনির্ভরশীল করার অঙ্গীকার করেছেন।

আজ ঢাকায় এসডিএফ কার্যালয়ের সদরদপ্তরে অনুষ্ঠিত ২০২৪ সালের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে এসডিএফের সদস্য শহিদ পরিবার এবং আহতদের এসডিএফের পক্ষ থেকে অনুদান ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা এ কথা বলেন।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এসডিএফ’র সদস্য পরিবারভুক্ত সদস্যদের আত্মাহুতি ও অংশগ্রহণ প্রমাণ করে যে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে আপামর জনগোষ্ঠীর অংশগ্রহণ ছিল।

বিশ্ব ব্যাংকের সহায়তায় এসডিএফ কর্তৃক বাস্তবায়নাধীন রেজিলিয়েন্স, এন্টারপ্রেনারশিপ, এন্ড লাইভলিহুড ইমপ্রুফমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় ২০ জেলার উপকার ভোগী পরিবারের ৭ জন সদস্য সম্মুখ আন্দোলনে শহিদ হন। এ আন্দেলনে ৪৯ জন সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে ১৬ জনের অবস্থা গুরুতর ছিল।  এছাড়াও বহুসংখ্যক সদস্য বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অনুষ্ঠানে এসডিএফের শহিদ সাত সদস্যের প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকা করে, গুরুতর আহত ১৬ জন সদস্যকে এক লাখ টাকা করে এবং আহত ৩৩ সদস্যকে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এ অর্থ সহায়তার পাশাপাশি আহত সদস্যদের পরিবারকে প্রকল্পের নীতিমালা অনুযায়ী গ্রামীণ পর্যায়ে প্রকল্পের দারিদ্র বিমোচন ও জীবিকায়ন কর্মকা-ে নিবিড়ভাবে সম্পৃক্ত করা হয়েছে।

এসডিএফ বোর্ড অব ডিরেক্টরস-এর চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক। এছাড়া অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, এসডিএফের পরিচালনা পর্ষদ ও গভর্নিং বডির সদস্য, সাংবাদিক, শহিদ ও আহত পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জুলাই-আগস্টে সংঘঠিত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে এসডিএফ প্রকল্প ভুক্ত পরিবারের যে সকল সদস্য নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে একটি স্বায়ত্তশাসিত অলাভজনক  প্রতিষ্ঠান হিসেবে ২০০১ সালে যাত্রা শুরু করে। এসডিএফ বাংলাদেশ সরকারের দারিদ্র্য বিমোচন ও এসডিজি লক্ষ্য অর্জন ও জীবিকা উন্নয়নের জন্য প্রতিষ্ঠাকাল থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat