×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১০-২৪
  • ২৩৩৪৩৫৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুত সমিতির ভূমিকা এবং কাঠামো পুনর্মূল্যায়ণের জন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারকে সভাপতি করে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুত বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি গঠন করা হয়।

কমিটি’র অন্য সদস্যরা হচ্ছেন- এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্ট-এর অধ্যাপক এ কে এনামুল হক, বুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ)-এর অধ্যাপক খালেদ মাহমুদ।

এই কমিটি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) এবং পল্লী বিদ্যুত সমিতি (পিবিএস)-এর ভিত্তি দলিলসমূহ, প্রাসঙ্গিক নথি এবং ফাইল পর্যালোচনা করবে। 

এছাড়াও বিআরইবি এবং পিবিএস-এর সাংগঠনিক কাঠামো পর্যালোচনা ও সকল স্তরের কর্মীদের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সমিতির প্রতিনিধিদের সাক্ষাতকার গ্রহণ করবে। কমিটির অনুরোধে বিআরইবি এবং পিবিএস তাদের সকল নথি সরবরাহ করবে।

সার্বিক পর্যালোচনা ও সাক্ষাতকারের ভিত্তিতে কমিটি একটি প্রতিযোগিতামূলক, প্রযুক্তিগতভাবে দক্ষ, আর্থিকভাবে টেকসই এবং দক্ষ পরিষেবা প্রদানে সক্ষম গ্রামীণ বিদ্যুতায়ন সেক্টরের জন্য উপযুক্ত কাঠামো সুপারিশ করবে। কমিটি প্রয়োজনে যে কোনো সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat