×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৭-১১
  • ৪৩৬৫৬২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি কর্পোরেশনের(সিসিক) মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, প্রবাসীরা আমাদের শক্তি। তারাই দেশের অর্থনীতির অন্যতম চাবিকাঠি। তাদেরকে ওয়ান স্টপ সেবা প্রদানের জন্য সিটি কর্পোরেশনে একটি এনআরবি সেল গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগর ভবনে বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ইউকের উদ্যোগে অনুষ্ঠিত প্রবাসীদের সাথে মতবিনিময়কালে সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন।
এ সময় সিসিক মেয়র বলেন, প্রবাসীদের আক্লান্ত পরিশ্রমের ফলে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি বাড়ে। সিলেটের প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের ওয়ান স্টপ সেবা প্রদানের জন্য  সিলেট সিটি কর্পোরেশনে একটি এনআরবি সেল গঠন করা হয়েছে। প্রবাসীদের যেকোন প্রয়োজনে দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে এ সেল কাজ করছে। 
সিলেট নগরীকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে সিসিক। গ্রীণ, ক্লিন ও স্মার্ট সিলেট গঠন করাই আমাদের উদ্দেশ্য। তিনি বলেন,আমার মেয়াদের মধ্যে সিলেটকে একটি আধুনিক নগরী হিসেবে নির্মাণ করবো।
এনআরবি কনসালটেন্ট ড. মিসবাউর রহমানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,  সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, ক্যাটারার্স এসোসিয়েশন (বিসিএ) ইউকের সভাপতি ওলি খান, সহ সভাপতি জামাল উদ্দিন, মঈনউদ্দি, বিসিএ কেন্টের সভাপতি এমকে জামান জুয়েল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat