×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৪
  • ৪৩৪৫৬৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলার সদর উপজেলায় আজ ‘রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এককোটি ১৫ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার দীর্ঘ পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে জেলা সদরের গোরগ্রাম ইউনিয়ন পরিষদ থেকে চওড়া বড়গাছা ইউনিয়নের চৌরঙ্গী বাজার পর্যন্ত ওই সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।
পরে এ উপলক্ষে চৌরঙ্গী বাজারে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসাদুজ্জামান নূর এমপি।
জেলায় এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ফিরোজ হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুজার রহমান, চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল খায়ের প্রমুখ।
সদর উপজেলা প্রকৌশলী বিরল চন্দ্র রায় জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ‘রংপুর বিভাগের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এক কিলোমিটার দীর্ঘ পাকা সড়কটি নির্মিত হচ্ছে। এককোটি ১৫ লাখ টাকা ব্যয়ে গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ থেকে মানিকের বাজার হয়ে চওড়া বড়গাছা ইউনিয়নের চৌরঙ্গী বাজার পর্যন্ত সড়কটি নির্মিত হচ্ছে। আগামী বছরের ৯ এপ্রিলের মধ্যে সড়কটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat