×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২৩
  • ৩৪৩৩৫৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান বলেছেন, বিশ্বের রাজনৈতিক ইতিহাসে এমন দল খুব কম আছে, যাদের জনগণের আস্থা নিয়ে ৭৫ বছর ধরে দেশ সেবা করার সৌভাগ্য হয়েছে। 
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে   গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন  শেষে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। 
ফারুক খান আরো বলেন, বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর প্রতিষ্ঠিত দল আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশের মানুষের ভাগ্যকে পরিবর্তন করার লক্ষ্যে আমরা যে ৭৫ বছর অতিক্রম করেছি সেই বছরগুলো যেমন ছিল চ্যালেঞ্জিং, ঠিক তেমনি ভাবে ছিল আনন্দের। শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের মধ্যে উন্নয়নের রোল মডেল।
তিনি বলেন, বঙ্গবন্ধু জাতিসংঘের ভাষণে বলেছিলেন বাংলাদেশ একদিন বিশ্বের উজ্জ্বল তারকা হবে, আশা করি, বাংলাদেশ ইতিমধ্যে সে অবস্থানে আছে। আর বাংলাদেশে যেন কোন দরিদ্র মানুষ না থাকে এটা আমরা দেখছি। আর সেই লক্ষ্যেই আমরা কাজ করছি। সামনের দিনগুলোতে আমরা শেখ হাসিনার নেতৃত্বে আরও সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ।
এর আগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে তারা ফাতেহা পাঠ করেন এবং বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন ।
এসময় পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আবদুল্লাহ,  আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদুন্নাহার লাইলী, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম শাহাবুদ্দিন আজম প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat