×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৬-২২
  • ৪৪৫৬৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা-খুলনা মহাসড়কে পৃথক তিনটি স্থানে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত এবং ৫জন আহত হয়েছেন ।
আজ শনিবার  সকাল সাড়ে ৮টায় মুকসুদপুর উপজেলার নিশাতলায় ইমাদ পরিবহনের একটি বাস ভ্যান চালক রিপন শেখকে(৩৮) চাপা দিলে সে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নেয়ার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহত রিপন শেখ মুকসুদপুরের ঢাকপাড় গ্রামের আক্তার শেখের ছেলে।
অপরদিকে,গতকাল শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলায় ঘোনাপাড়ায় মোড়ে যাত্রীবাহী বাস, ট্রাক ও ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে মিলন(৪৫)নামে ফালগুনী পরিবহনের হেলপার নিহত হন।এসময় ইজিবাইকের ৫যাত্রী আহত হয়। আহতদের গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।নিহতের বাড়ি খুলনা জেলায়।
অন্যদিকে, একই সড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া বাসস্ট্যান্ডের কাছে শুক্রবার রাত সাড়ে ১০টায় রাস্তা পারাপার হচ্ছিলেন বৃদ্ধ নিলমনী বিশ্বাস(৬৫)।এ সময় বাস চাপায় নিলমনী বিশ্বাস মারাত্মক আহত হয়।তাকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আনা হয়। সেখানে কিছু সময় চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
দুর্ঘটনায় নিহত দের আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান, ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ মোঃ খায়রুল আনাম ও ঘোনাপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবুল হাসেম মজুমদার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat