×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-২২
  • ৪৩৪৫৪৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আজ বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বাসসকে জানান, সফলভাবে দায়িত্ব পালন করায় বিদায়ী সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। 
মুক্তিযুদ্ধের মাধ্যমে গড়ে উঠা সশস্ত্র বাহিনী আমাদের গর্ব উল্লেখ করে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি বলেন,  সেনাবাহিনীর উন্নয়নে বিদায়ী সেনাপ্রধানের ভূমিকার প্রশংসনীয়। 
তিনি আশা প্রকাশ করেন, সেনাবাহিনীর উন্নয়নের এই ধারা আগামী দিনেও অব্যাহত থাকবে এবং সরকার এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করবে।
জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ সেনাবাহিনীর সার্বিক কার্যক্রম, বিশেষ করে বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে রাষ্ট্রপ্রধানকে অবহিত করেন। 
দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য তিনি রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat