×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১৬
  • ৬৫৭৬৬৭৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামীকাল সোমবার। ইতিমধ্যে রাজধানীর বেশিরভাগ মানুষ কোরবানির জন্য তাদের পছন্দের পশু ক্রয় করেছেন। 
উত্তরা, মেরাদিয়া, শাহজাহানপুরসহ বেশ কিছু পশুর হাট ঘুরে দেখা গেছে, পশুর হাটগুলো আজ প্রায় গরু শূন্য হয়ে পড়েছে। হাট সংশ্লিষ্টরা জানান, এবছর কোরবানি পশুর কাঙ্খিত দাম থাকায় বিক্রি ভাল হয়েছে।  
এ বছর চাহিদার তুলনায় কোরবানি পশুর কাঙ্খিত দাম নাগালের মধ্যে থাকায় কোরবানি পশুর হাটের প্রায় সব গরু বিক্রি হয়ে গেছে। সে কারণে এখন হাটে সীমিত সংখ্যক গরু ও ছাগল রয়েছে। 
শনিবার রাতে ও আজ সকালের মধ্যে কোরবানি পশুর হাটের সকল গরু বিক্রি হয়ে গেছে।  তবে, ক্রেতারা বলছে গরুর দাম এবছর নাগালের মধ্যে ছিল। কমদামে গরু ও ছাগল ক্রয় করতে পেরে ক্রেতারা বেশ খুশি। তবে, আজ সকাল থেকে হাটে গরুর সংখ্যা কম থাকায় অনেককেই চড়া দামে উত্তরা ও আশপাশের হাট থেকে পশু ক্রয় করতে দেখা গেছে। রাজধানীর মেরাদিয়া, শাহজাহানপুরসহ অন্যান্য হাটেরও একই অবস্থা। গতকাল রাতে যে গরু ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে সেটা আজ দ্বিগুণ প্রায়। 
ব্যবসায়ীরা জানান, উত্তরার পশুর হাটে গতকাল ও পরশু দিন পশু বেচাকেনা বেশ জমজমাট ছিল। হাটে কোথাও পা ফেলারও জায়গা ছিল না। তুরাগের নলভোগ  গ্রামের গরু ব্যবসায়ী  মোস্তফা মাতাব্বর  জানান, আমি সারা বছর খামারে বিভিন্ন জাতের গরু পালন করি। প্রতি বছর কোরবানি ঈদ আসলে উত্তরার পশুর হাটে গরু নিয়ে বিক্রি করি। এ বছর হাটে ভারতীয় গরু নেই বললেই চলে।  
তিনি বলেন, ‘আমি দীর্ঘ দিন ধরে গরুর ব্যবসা করছি। সারা বছর জুড়ে হাড়ভাঙা পরিশ্রম করতে হয়।  গরু বিক্রি করে আমার বছরে ১০-১৫ লাখ টাকা আয় হয়। এতে আমি বেশ খুশি।’
আজ  সকালে উত্তরার কোরবানির পশুর হাট ঘুরে দেখে যায়, কোরবানির পশু রাখার জন্য পেন্ডেলে গরু নেই বললেই চলে। মাঠের অধিকাংশ পশু বিক্রি হয়ে গেছে।  গরু বিক্রি করে ব্যাপারীরা অনেকেই বাড়ি ফিরে গেছেন। মেরাদিয়া হাট ও শাহজাহানপুর হাটেও একই অবস্থা চোখে পড়ে।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat