×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১২
  • ২৪৩৪৫৪৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, পুলিশ পেশাদারিত্বের সাথে সফলভাবে দায়িত্ব পালন করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। ফলে দেশে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। 
আইজিপি আজ বুধবার রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে পুলিশ হেডকোয়ার্টার্স কোয়ার্টারলি কনফারেন্সে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।
কনফারেন্সে অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম জানুয়ারি-মার্চ ২০২৪ কোয়ার্টারে দেশের সার্বিক অপরাধ চিত্র সভায় উপস্থাপন করেন।
সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলামসহ অতিরিক্ত আইজিপিগণ, সকল মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। এ সভায় অতিরিক্ত আইজি (প্রশাসন) মো. কামরুল আহসান, স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম, এপিবিএন’র অতিরিক্ত আইজি সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, অতিরিক্ত আইজি (অডিট অ্যান্ড ইন্সপেকশন) খন্দকার লুৎফুল কবির, নৌ পুলিশের অতিরিক্ত আইজি আব্দুল আলীম মাহমুদ ও বাংলাদেশ পুলিশ একাডেমীর প্রিন্সিপাল মাসুদুর রহমান ভূঞা প্রমুখ বক্তব্য রাখেন ।
আইজিপি বলেন, পুলিশকে আত্মতুষ্টিতে ভুগলে হবে না, আরো পেশাদারিত্বের সাথে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে হবে।
তিনি বলেন, বর্তমানে দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। 
তিনি জঙ্গিদের বিষয়ে সর্বদা সতর্ক থাকার জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন।
পুলিশ প্রধান বলেন, পুলিশ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে জনগণের আস্থা অর্জন করেছে। ফলে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা বেড়েছে। তিনি এ অবস্থা ধরে রাখার জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। 
আইজিপি মামলার সাজার হার বাড়ায় সন্তোষ প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat