×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-১০
  • ৬৫৬৫৭০৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজি আব্দুল জব্বার (৮৫) এর দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় জেলা শহরের গাজীপুর রোডের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে গাজীপুর রোডে মরহুমের জানাজা অনুষ্ঠিত  হয়।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল’র নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুর রোডের নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
জানাজায় জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. দোস্ত মাহমুদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইউনুস, ভাইস চেয়ারম্যান আলী নেওয়াজ পলাশ, মুক্তিযোদ্ধা মো. শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বিপ্লব মোল্লাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat