×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৯
  • ২৩৪৫৬৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সরকারি হাসপাতালে ডাক্তারদের অবহেলা সহ্য করবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
আজ রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে তিনি একথা জানান।
কর্মস্থলে ডাক্তারদের অনুপস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সামন্ত লাল সেন বলেন, ‘সিলেটে যাদেরকে কর্মস্থলে অনুপস্থিত পেয়েছি সাথেসাথে সাসপেন্ড করেছি। আমার পরিকল্পনা আছে ঢাকার বাইরে কিছু হাসপাতালে যাব।’
তিনি বলেন, চিকিৎসা এমন একটি বিষয়, যেখানে গাফিলতি করলে একটা মানুষের জীবন চলে যায়। সুতরাং এখানে দুইবার চিন্তা করার কোনো সুযোগ নেই। অতএব এ ব্যাপারে কোনো গাফিলতি সহ্য করা হবে না।
সামন্ত লাল সেন সাংবাদিকদের উদ্দেশ্য বলেন,  ‘আমি এসিড বার্ন নিয়ে আজ করেছি। সাংবাদিকদের নিউজ এবং টেলিকাস্টের ফলে বিপুল জনমত ও সচেতনতা তৈরি হয়েছিল। যার ফলে বার্ন হসপিটাল করা সম্ভবপর হয়েছিল। আমি এজন্য আপনাদের নিকট কৃতজ্ঞ।’
প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবার উন্নয়ন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ে রোগীদের জন্য উন্নত  স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে উপজেলা পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
বিএসআরএফের সভাপতি ফসিহ উদ্দিন মাহতাবের সভাপতিত্বে ও এর সাধারণ সম্পাদক মাসউদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat