×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ৪৬৫৬৭৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান মজুমদার। আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ৫ ইউনিয়নের ৫৪টি কেন্দ্রে ভোট ভোটগ্রহণ করা হয়।  
নির্বাচনে কাপ-পিরিচ প্রতীকে মিজানুর পেয়েছেন ৫৪ হাজার ৯২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এএসএম সহিদ উল্লাহ মজুমদার দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৪৯ ভোট।
বুধবার রাতে ভোট গণনা শেষে বেসরকারীভাবে এই ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা অভিষেক দাস।
নির্বাচিত হয়ে মিজানুর রহমান মজুমদার বলেন, উন্নয়নের জয় হয়েছে। বিগত ১৫ বছর যাবত আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছেন মানুষের সে ধারাবাহিকতা বজায় রাখতে আমাকে ভোট দিয়ে জয় করেছে। আমি উন্নয়নের ধারা বজায় রেখে উপজেলার মানুষের জন্য কাজ করতে চাই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat