×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৫
  • ২৩৪৩৩৬৫৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শতক গ্রামে সন্তোষ কর্মকার নামে এক চা শ্রমিক সন্তানকে খুনের ঘটনায় মাসুম আহমেদ কাইসু (৪০) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে। একই সাথে ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়। জরিমানার টাকা পাবে সন্তোষের পরিবার। 
আজ বুধবার দুপুরে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ মো. আজিজুল হক এই রায় প্রদান করেন। দন্ডাদেশপ্রাপ্ত মাসুম আহমেদ কাইসু নবীগঞ্জ উপজেলার মনোহর আলীর ছেলে। রায় ঘোষণাকালে সে আদালতে উপস্থিত ছিল।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের স্টেনোগ্রাফার মুখলেছুর রহমান জানান, বাহুবল উপজেলার রামপুর চা বাগানের শ্রমিক অনু কর্মকারের ছেলে সন্তোষ কর্মকার নবীগঞ্জ উপজেলার শতক গ্রামের গৌরাপদ গোস্বামীর বাড়ীতে কাজ করত। ২০১০ সালের ১৮ নভেম্বর পূর্ব বিরোধকে কেন্দ্র করে মাসুম আহমেদ কাইসু ছুরিকাঘাত করে সন্তোষকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। 
পরদিন বাড়ীর মালিক গৌরাপদ গোস্বামী অজ্ঞাত নামা আসামীদের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তকালে মাসুম আহমেদ কাইসুকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করলে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার দায় স্বীকার করে। ২০১১ সালের ১০ ফেব্রুয়ারি নবীগঞ্জ থানার গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই ইয়াছিনুল হক মাসুম আহমেদ কাইসুর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন্। ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিজ্ঞ আদালত উপরোক্ত রায় প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat