×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৯
  • ২৩৪৩৫৬৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, তৃতীয় ধাপে উপজেলা নির্বাচনে গড়ে ৩৫ শতাংশের কম-বেশি ভোট পড়তে পারে।
আজ বুধবার ভোটগ্রহণ শেষে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের কাছে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
শান্তিপূর্ণ ভোটগ্রহন ও ভোটার উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করে সিইসি বলেন, ‘আজকের নির্বাচন সন্তোষজনক হয়েছে। এখন পর্যন্ত উপস্থিতির যে তথ্য পেয়েছি, সেটি ৩৫ শতাংশের কমও হতে পারে, বেশিও হতে পারে। সঠিক তথ্য পেতে আরও সময় লাগবে।’
খুবই সীমিত পরিসরে কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি জানান, ‘অনিয়ম-ভোট কারচুপির চেষ্টাকালে ৩০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২ জনকে কারাদ- দেওয়া হয়েছে। একজন সহকারী প্রিসাইডিং অফিসারকে গ্রেফতার করা হয়েছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৬ জন আহত হয়েছে। একজন প্রিসাইডিং অফিসার অসুস্থ হয়ে মারা গেছেন। বান্দরবানের নানিয়ারচরে একটি কেন্দ্রে ইউপিডিএফ সদস্যরা গ-গোল করার চেষ্টা করেছিল, তা প্রতিহত করা হয়েছে।’
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘অবাধ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে নির্বাচন হয়েছে। প্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী তৎপর ছিল। দুই-চারটি অনভিপ্রেত ঘটনা ছাড়া যথেষ্ট শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat