×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৫-২৬
  • ৪৩৪৫৫৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির-এর সঙ্গে বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশার প্রেমের গুঞ্জন অনেক দিনের। প্রায়দিনই এই দুই বন্ধুকে একে অপরের সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করতে দেখা যায়। কিছুদিন আগে দুজনকে দুবাইতে একসঙ্গে সময় কাটাতেও দেখা গিয়েছে। ভারত-পাকিস্তানের এই দুই তারকার প্রেমের জল্পনা নিয়ে এবার মুখ খুললেন হানিয়া নিজেই। 
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে র‍্যাপার বাদশার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন হানিয়া আমির।
সাক্ষাৎকারে কথায় কথায় বাদশার গানের প্রসঙ্গ উঠে এলে হানিয়া আমি বলেন, তিনি বাদশা-র গানে একপ্রকার আচ্ছন হয়ে থাকে।আপনি আর বাদশা সম্পর্কে রয়েছেন প্রশ্নে হাসিতে ফেটে পড়েন পাক অভিনেত্রী হানিয়া আমির। হানিয়া বলেন, ‘আরে নাহ, তার গানগুলি সত্যিই দারুণ। আমার মাঝে মাঝে মনে হয় আমার একমাত্র সমস্যা হলো যে আমি বিবাহিত নই। বিবাহিত হলে এসব গুজব থেকে দূরে থাকতাম।’সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির, বাদশার সঙ্গে তার বন্ধুত্বের শুরু কিভাবে হয়েছিল সে বিষয়েও কথা বলেছেন। 
হানি বলেন, ‘এটা আমার ব্যক্তিগত বিষয় যদিও। আসলে ইনস্টাগ্রাম। আমার একটা পাগলামো করে বানানো রিলে তিনি (বাদশা) কিছু একটা কমেন্ট করেছিলেন। সেটা দেখে আমার বন্ধু বলেছিল, ওর মনে হয় বাদশা আমার পোস্টে কমেন্ট করেছেন। আমি ফের জিজ্ঞাসা করি, সত্যি? তারপর সেটা খুলে দেখলাম। 
সেই প্রসঙ্গ ধরেই আমাদের কিছু কথাবার্তা হল। বাদশা এখন খুব ভালো বন্ধু। বাদশা ব্যক্তিত্বের বাইরেও তিনি খুব ভালো, সরল মানুষ। তিনি সত্যিই একজন চমৎকার ব্যক্তি। 
অভিনেত্রী আরও বলেন, আমি মনে করি এটি একটি সাধারণ জিনিস। যদি আমি খারাপ বোধ করি, যদি আমি এতটা পোস্ট না করি, তাহলে তিনি জিজ্ঞাসা করবেন, ‘কী হয়েছে, কী হয়েছে?’
হানিয়া আমির ২০০৭ সালে তিতলি সিরিজের মাধ্যমে টিভিতে অভিনয় শুরু করেন। রোমান্টিক নাটক ‘আনা’, ‘পরওয়াজ হ্যায় জুনুন’, ‘ইশকিয়া’, ‘মেরে হামসাফরে’র মাধ্যমে জনপ্রিয়তা পান। এরপর তিনি রোমান্টিক ‘মুঝে পেয়ার হুয়া থা’তেও অভিনয় করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat