×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৯
  • ৪৩৫৪৫৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কেনিয়ার রাজধানী নাইরোবির উত্তরে একটি শহরে বাঁধ ভেঙ্গে যাওয়ায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছে। স্থানীয় গভর্নর সোমবার এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
পূর্ব আফ্রিকার এ দেশ বর্তমানে প্রবল বৃষ্টি ও বন্যা মোকাবেলা করছে ।
নাকুরু কাউন্টির গভর্নর সুসান কিহিকা বলেন, ‘দেশটিতে এমন প্রাকৃতিক দুর্যোগে কমপক্ষে ৪২ জন জন প্রাণ হারিয়েছে। এ সংখ্যা আরো অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে কারণ এ দুর্যোগে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটায় এখনো আরো অনেকে কাদামাটির নিচে চাপা পড়ে রয়েছে। আমরা নিখোঁজ লোকজনকে উদ্ধারে কাজ করছি।’
মাই মাহিউর রিফট ভ্যালি শহরের কাছে বাঁধটি ভেঙ্গে যায়। এতে অনেক ঘরবাড়ি ভেসে গেছে এবং বেশকিছু এলাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
কর্মকর্তারা জানান,পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বৃষ্টিপাতের কারণে গত মার্চ থেকে দেশটিতে ৭৬ জন প্রাণ হারিয়েছে।
২০১৮ সালের মে মাসে প্রবল বর্ষণ এবং বন্যায় কেনিয়ার নাকুরু কাউন্টির সোলাইতে একটি বাঁধ ভেঙ্গে যাওয়ায় কয়েক ডজন লোক নিহত হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat