×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৩
  • ৩২৪৩৪৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য আজ ১৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৩ মে থেকে শুরু হবে সিরিজটি। 
এই মুহূর্তে দেশে না থাকায় ঘোষিত প্রাথমিক দলে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। 
প্রাথমিক দলে ফিরেছেন  অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। এর মাধ্যমে  ২০২২ সালের পর আবারও জাতীয় দলে তার ফেরার সম্ভাবনা তৈরি হলো সাইফুদ্দিনের।  
জাতীয় দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু জানান, টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের  জন্য এই দলের খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হবে। 
বিসিবি কর্তৃক প্রেরিত ভিডিও বার্তায় আজ লিপু বলেন, ‘দুর্ভাগ্যবশত এই মুহূর্তে দেশে নেই সাকিব এবং মুস্তাফিজ। এজন্য তাদের দলে রাখতে পারিনি আমরা। সৌম্যের ইনজুরি সমস্যা রয়েছে। পর্যবেক্ষণে থাকলেও দলে রাখা হয়েছে তাকে। কারন দলের সাথে থেকেও যেন টিম মিটিংয়ের সেশনগুলো জানতে পারে সে।’
লিপু আরও বলেন, ‘দলে সুযোগ হয়নি মেহেদি হাসান মিরাজের। তবে কোন অফ-স্পিনার ইনজুরিতে পড়লে দলে জায়গা হতে পারে তার। মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল তৈরিতে এই খেলোয়াড়দের অগ্রাধিকার দেওয়া হবে।’
২৮ এপ্রিল বাংলাদেশে এসেই সরাসরি চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
৩, ৫ ও ৭ মে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১০ ও ১২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য ঢাকায় ফিরবে দু’দল। 
বাংলাদেশ প্রাথমিক দল : নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মাহেদি হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফুদ্দিন, সৌম্য সরকার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat