×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৮
  • ২১২৩৪২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুর জেলায় আজ ঘোড়াঘাট  উপজেলা বিএনপি'র সভাপতি ও  সাধারণ সম্পাদক সহ বিএনপি- জামাতের ৩০ নেতাকর্মী নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।  
আজ বৃহস্পতিবার দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন এ আদেশ দেন।
দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। 
পুলিশ পরিদর্শক এ কে এম লিয়াকত আলী জানান, জেলার ঘোড়াঘাট  উপজেলায় গতবছর অক্টোবর ও নভেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলনের নামে জ্বালাওপোড়াও  এবং অগ্নি সন্ত্রাসের মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতি সাধনে জড়িত থাকার অপরাধে সংশ্লিষ্ট থানায় পুলিশ তাদের বিরুদ্ধে  দুইটি নাশকতার মামলা দায়ের  করে। ওই  মামলায় পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র পেশ করেছে। আসামীরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে জেলা ও দায়রা জজ আদালত গ্রেফতারি পরোয়ানা  জারি করে। 
তিনি জানান, গ্রেফতারি পরোয়ানা জারির পর আজ বৃহস্পতিবার দুপুরে আইনজীবীর মাধ্যমে আসামীরা দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে। বিচারক দিনাজপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ যাবিদ হোসেন তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন। 
আদালত সূত্রে জানা গেছে, আসামীদের আজ বৃহস্পতিবার  বিকেল ৫ টায় কড়া পুলিশ পাহারায় জেলহাজতে পাঠানো হয়েছে । 
কারাগারে পাঠানো আসামিরা হলেন- জেলা বিএনপি'র  সহসভাপতি ও ঘোড়াঘাট উপজেলার বিএনপি’র সভাপতি শাহ মো. শামীম হোসেন চৌধুরী (৫৭), ঘোড়াঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ (৫৫), বিএনপি নেতা মো. মাহফুজুর রহমান লাভলু (৫২), তোজাম্মেল হক (৫৪), মোফাজ্জল হোসেন প্রধান ওরফে মোফা (৩৫),  মনোয়ার হোসেন (৩৫), মোহাম্মদ আতিউর রহমান (৪৫), সাহারুল ইসলাম (৩০), শাহিন মিয়া (২৮), পলাশ হোসেন (২৭), হাসিবুল ইসলাম (৩৪), আল রাজিব (৩২), মোফাজ্জল হোসেন (৪২), বদরুদ্দোজা (৪৪), আনোয়ার হোসেন (৪০), শহীদ পারভেজ (৩৮), জোবায়ের হোসেন (৩৪), আরাফাত হোসেন (৪২), সাদ্দাম হোসেন (৩০), সেলিম রেজা (২৮), আল মামুন (৩০), গোলাম মোস্তফা (৩৫), আবু বক্কর সিদ্দিক (৪৮),  মনিরুজ্জামান (৫২), শফিকুল ইসলাম (৩৬) ও লুৎফর রহমান (৪৩) এবং জেলা  জামাতের নায়েবে আমির মোহাম্মদ আলমগীর হোসেন (৬০), ঘোড়াঘাট উপজেলা জামায়াতের রোকন মো. আনোয়ার হোসেন (৫৬), জুলফিকার হোসেন (৪৫) ও সজিবুদ্দিন আহমেদ (৫৭)। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat