×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-১৪
  • ৪৩৪৭৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে রাঙ্গামাটিতে মঙ্গল শোভাযাত্রা, লোকজ মেলার উদ্বোধন, শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোবববার সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে সকাল সাড়ে ৮টায় লোকজ মেলার উদ্বোধন ও শহিদ এম. আব্দুল আলী মঞ্চে   সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত হয়।
বাংলা নববর্ষের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন  মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহিদুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বাংলা নববর্ষ উপলক্ষে রাঙ্গামাটি শিশু একাডেমি কর্তৃক আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।  
এছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক  ইনস্টিটিউট যাদুঘর বিনা টিকিটে সকলের জন্য উন্মুক্ত রাখাসহ জেলার  সকল শিক্ষা প্রতিষ্ঠানে  বাংলা নববর্ষের কর্মসুচি পালিত হচ্ছে।
বাংলা নববর্ষের অনুষ্ঠানে সকল শ্রেণী-পেশার নারী পুরুষসহ সকলে বাঙালিয়ানার সাজে  মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat