×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৯
  • ২৩৪৫১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দিনাজপুরের গোর-এ-শহীদ বড় ময়দানে এবারও এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  
এ ঈদগাহের আয়তন ২২ একর, যা শোলাকিয়া ঈদগাহের চেয়ে তিনগুণ বড়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতোমধ্যে গোর-এ-শহীদ বড় ময়দানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ঈদগাহে ছয় লক্ষাধিক মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন।
সোমবার দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবালুর রহিম গোর-এ-শহীদ বড় ময়দান পরিদর্শন করে সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন। এ সময় দিনাজপুরের জেলা প্রশাসক শাকিল আহমেদ ও পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন।
গোর-এ-শহীদ বড় ময়দানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯ টায়। এবারের ঈদ জামাতে থাকবেন ৫০০ জন মোকাব্বির। ঈদের জামাত উপলক্ষে ঈদগাহে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঈদের জামাতে আগত মুসল্লিদের জন্য কর্তৃপক্ষ অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প, ভ্রাম্যমাণ টয়লেট ও ওজুর ব্যবস্থা করেছে। এ ছাড়া পার্শ্ববর্তী জেলা-সহ দূরদূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে পার্বতীপুর-দিনাজপুর ও ঠাকুরগাঁও-দিনাজপুর রুটে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat