×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৮
  • ২৩৪৫৮১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বরগুনা জেলার আমতলী ও তালতলী উপজেলায় আজ পাঁচ শতাধিক প্রতিবন্ধী ব্যক্তির (সুবর্ন নাগরিক) মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ঈদ উপহার’ হিসাবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। 
আজ সোমবার বেলা আড়াইটায় আমতলী উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপকারভোগীদের মধ্যে এসব সামগ্রি বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফারজানা সুমী। 
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমতলীর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এম এ কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইসা, সিনিয়র সাংবাদিক একেএম খায়রুল বাশার বুলবুল, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বোরহান উদ্দিন তালুকদার  প্রমুখ। 
আমতলী উপজেলায় বিতরণ শেষে সংসদ সদস্য তালতলী উপজেলার প্রতিবন্ধী ব্যক্তিদেও মধ্যে উপহার সামগ্রি বিতরণ করেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat