×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৮
  • ৫৬৬৭৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দেশের স্বাস্থ্য খাতকে আরো সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শপথ গ্রহণ করেছেন মেডিকেল শিক্ষার্থীরা।গতরাতে নাটোর বিএমএ ভবনে মেডিকেল এন্ড ডেন্টাল স্টুডেন্টস্ এসোসিয়েশন অব নাটোর (এমডিএসএএন) এর সদস্যবৃন্দ এ শপথ নেন।
দেশের সকল মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যয়নরত নাটোরের বাসিন্দা শিক্ষার্থীদের সংগঠন এমডিএসএএন এর সভাপতি মারুফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য  রখেন ,বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ সমীরন কুন্ডু ও ট্রেজারার ডাঃ এ ওয়াই খান, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস্ এসোসিয়েশন অব নাটোর এর প্রতিষ্ঠাতা তানভীর আনোয়ার, এমডিএসএএন মুখ্য পর্যবেক্ষক ডাঃ নওরোজ বিশ্বাস এবং প্রধান সমন্বয়ক জুবায়ের হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকারের দূরদর্শী পরিকল্পনায় দেশের স্বাস্থ্য খাতের ব্যাপক অগ্রগতি হয়েছে। বিশেষ করে মেডিকেল শিক্ষা ও গবেষণা এবং বিশেষায়িত স্বাস্থ্য সেবার বিস্তার ঘটেছে।
আগামীতে অগ্রগামী এ স্বাস্থ্য খাতকে অধিকতর সেবামুখী ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে শপথ গ্রহণ করেন এমডিএসএএন এর সদস্যরা এরআগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।    

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat