×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৭
  • ৬৭৬৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঝালকাঠি জেলায় আজ সদর, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায় পৃথক বজ্রপাতের ঘটনায় নারী ও শিশু-সহ চারজন নিহত হয়েছেন। 
আজ রোববার বেলা ১১টার দিকে বজ্রপাতে কাঠালিয়া উপজেলায় এক নারী, রাজাপুর উপজেলায় এক পুরুষ এবং সদর উপজেলায় এক নারী ও এক শিশু নিহত হন। 
নিহতরা হলেন- কাঠালিয়া উপজেলার উত্তর তালগাছিয়া গ্রামের গৃহবধূ হেলেনা বেগম (৪০), রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের রুহুল আমিন (৫৫) এবং  ঝালকাঠি সদর উপজেলার শেখের হাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের গৃহবধু মিনারা বেগম (৩৫) ও পোনাবালিয়া ইউনিয়নের ইছালিয়া গ্রামের অটোচালক বাচ্চু হাওলাদারের ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মাহিয়া আক্তার ঈশানা (১১)।
বজ্রপাতে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, বজ্রপাতের ঘটনায় গুরুতর আহতাবস্থায় চারজনকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat